Saturday, 19 August 2017

চাণক-এর অন্নপূর্ণা মন্দির

"১৮৪৭-এ রানি রাসমণি তাঁর জামাই মথুরমোহন বিশ্বাস, আত্মীয়স্বজন ও অসংখ্য দাসদাসীকে সঙ্গে নিয়ে কাশীযাত্রা করেছিলেন। রাতে নৌকায় তিনি দেবীর স্বপ্নাদেশ পান, কাশী না গিয়ে গঙ্গার পূর্ব পাড়ে দেবীর মন্দির প্রতিষ্ঠা করে নিত্যপুজোর ব্যবস্থা করতে। এর পরে রানি কাশীযাত্রা স্থগিত করে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ১৮৫৫ সালে।শোনা যায়, কাশীর অন্নপূর্ণা দর্শনে বিঘ্ন ঘটায় সেই থেকেই রানি রাসমণির জামাই মথুরমোহন বিশ্বাসের মনে ইচ্ছে ছিল দেবী অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করার। তাঁর জীবদ্দশায় না হলেও সেই স্বপ্নপূরণ করেছিলেন তাঁর স্ত্রী, রানি রাসমণির ছোট মেয়ে জগদম্বাদেবী। 

দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার ঠিক ২০ বছর পরে ১৮৭৫-এর ১২ এপ্রিল চাণক-এ অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা হয়।যা দেখতে অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। এই চাণকই হল আজকের ব্যারাকপুর। মন্দির প্রতিষ্ঠার যাবতীয় ব্যবস্থা করেছিলেন তাঁদের পুত্র দ্বারিকানাথ বিশ্বাস। তৈরি হয়েছিল পঙ্খের কাজ যুক্ত ন’টি চূড়াবিশিষ্ট নবরত্ন মন্দির, বৃহৎ নাটমন্দির, ছ’টি আটচালার শিবমন্দির, দু’টি নহবৎখানা, গঙ্গার ঘাট, ভোগের ঘর ইত্যাদি। এতে সে যুগে খরচ হয়েছিল প্রায় তিন লক্ষ টাকা। ছ’টি শিবমন্দির যথাক্রমে কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর, ও কপিলেশ্বর।"

বহুদিন যাবৎ ইচ্ছে ছিল ঐতিহাসিক এই মন্দিরটি চাক্ষুষ দেখে আসার...আজ সে ইচ্ছে চরিতার্থ হল।মন্দির সংক্রান্ত তথ্যাদির ব্যাপারে ও অবস্থান সম্পর্কে অবগত থাকলেও সেটির পথনির্দেশ জানা ছিল না। ঐতিহাসিক মূল্য থাকা সত্ত্বেও মন্দিরটির অবস্থানই এর বহুল জনপ্রিয়তার পথে একটি বড়োসড়ো অন্তরায়...আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোহালক্কড়,মুদিখানা, চায়ের দোকানের মাঝে মরুদ্যানের মতো বিরাজমান একটি সুপ্রাচীন মন্দির, যাঁর বিগ্রহের নিত্যপূজা হয়...এ স্থানীয় বাসিন্দা না হলে বোঝা দুস্কর। আমার বন্ধুপ্রবর ব্যারাকপুর নিবাসী শ্রী বোধিসত্ত্ব সরকার কে আমি বহুদিন ধরে দিকনির্দেশের হালহদিশ জানতে চেয়ে উত্যক্ত করেছি,তা বেশ কিছু 'হচ্ছে হবে' পেরিয়ে দাদা আজ আমার কথা রেখেছেন....তাঁর সময় ব্যয় করে মন্দির সংলগ্ন অঞ্চল ঘুরে দেখা গেল। তাঁকে আমার অশেষ কৃতজ্ঞতা জানাই। আজকের দিনে অধমের তোলা কিছু আলোকচিত্রও সংগতি বজায় রেখে এর সাথেই দিয়ে দিলুম....

















                   

 সৌজন্য : ১। শ্রী বিভূতিসুন্দর ভট্টাচার্য্য

              ২। শ্রী বোধিসত্ব সরকার
                   
আলোকচিত্র: © স্যমন্তক চট্টোপাধ্যায়








                                        _____ x_____

2 comments:

  1. অসামান্য চিত্রগ্রহণ এবং পুঙ্ক্ষানুপুঙ্খ তথ্যসম্মৃদ্ধ চমৎকার একটি উপস্থাপনা , নিঃসন্দেহে প্রশংসনীয় ।

    ReplyDelete

উত্তমকুমার, চণ্ডীমাতা ফিল্মস্ ও জগৎবল্লভপুর

ঝলমলে এক রোদালো সকালে দত্ত বাড়ির কর্তা কালিগতি দত্ত মাথায় জোড়হস্ত ভঙ্গিতে এক এক করে তাঁর আরাধ্য ফুটবল-দেবতা যথা শিব ভাদুড়ি,বিজয় ভাদুড়ি,গোষ...